সিলেটের ভয়াবহ বন্যার সময় বন্যার্ত মানুষের পাশে থাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ৬ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ডি এর ১০০৬ নং কক্ষে এনথ্রোপাবলিক, নৃবিজ্ঞান সমিতি ও এনথ্রোপলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন।

সম্মাননা প্রাপ্তরা হলেন আমিনা খুশি, মো: সিরাজুল ইসলাম উজ্জ্বল, সায়মা ইয়াসমিন, শরিফ সোহাগ, মো: বাদশা মিঞা ও তায়েব খান তুর্জিব।
অনুষ্ঠানে নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম, লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রধান রুমেল এম. এস. রহমান পীর প্রমুখ। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



