হবিগঞ্জের বাহুবলে পারিবারিক বিরোধের জেরধরে চাচাতো ভাইর হাতে শোয়েব চৌধুরী (২৫) নামেেএক যুবক খুন হয়েছেন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শোয়েব চৌধুরী উপজেলার শংকরপুর গ্রামের মৃত চমক চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত জায়গা সম্পত্তিসহ নানা বিষয় নিয়ে শোয়েব চৌধুরীর সঙ্গে পরিবারিক বিরোধ চলে আসছিল তার চাচাতো ভাই হাসান চৌধুরীর। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে তাদের মধ্য বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হাসান চৌধুরী উত্তেজিত হয়ে শোয়েব চৌধুরীকে উপর্যপূরি ছুরিকাঘাত করেন।
গুরুতর অবস্থায় শোয়েব চৌধুরীকে উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
এ বিষয়ে হবিগঞ্জের বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



