সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে বিপুল সংখ্যক ফেনসিডিলের চালানসহ সোহেল রানা (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যা রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সাকের পেকেরখাল এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৫০০ বোতলের ফেনসিডিলের চালান জব্দ করা হয়।
আটককৃত সোহেল রানা নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন গনিপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
সিলেটের পুলিশ সুপার মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তথ্য সূত্রে জানা গেছে, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের তথ্য ও নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) অফিসার ইনচার্জ রেফায়েত উল্লাহ চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে ফেনসিডিলের চালান জব্দ ও জড়িত যুবককে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



