ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অর্নার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাজধানী দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনা পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় মোদির সঙ্গে করমর্দন করেন শেখ হাসিনা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও উপস্থিত ছিলেন।
আজ ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনার আশাবাদ ব্যক্ত করেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



