ভারতের আদানী গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেছেন, বাংলাদেশের জন্য নির্মিত এক হাজার ৬০০ মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্প এবং সঞ্চালন লাইন বিজয় দিবসের (১৬ ডিসেম্বর, ২০২২) আগেই চালুর জন্য তাঁর প্রতিষ্ঠান অঙ্গীকারবদ্ধ।
গতকাল সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর এক টুইটে গৌতম আদানি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ভারতে গেছেন।
আজ মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন। নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দুই দেশের সরকারপ্রধান নিজেদের মধ্যে প্রথমে একান্তে কথা বলবেন। পরবর্তী সময়ে প্রতিনিধি পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ, সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা), বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, জনযোগাযোগ, কুশিয়ারাসহ অভিন্ন কয়েকটি নদীর পানিবণ্টন, গঙ্গা-পদ্মাসহ নদীর অববাহিকাভিত্তিক পানিসম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত সুরক্ষা, সীমান্ত হত্যা বন্ধ করা, প্রতিরক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মাদক চোরাচালান ও মানব পাচার রোধ গুরুত্ব পাবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



