সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানালো সিলেট মহানগর বিএনপি।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিকাল ২টার সময় মৌলভীবাজারের বাহামর্দন গ্রামে মরহুম এম সাইফুর রহমান এর কবরে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র নেতৃত্বে নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সালেহ আহমদ খসরু, জাসাস সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মহানগর বিএনপির ৭নং ওয়ার্ডের আহবায়ক মানিকুর রহমান মানিক, ২৭নং ওয়ার্ডের আহবায়ক লুৎফুর রহমান, মহানগর বিএনপি মনজুর হোসেন, সোহেল আহমদ, উবায়দুর রহমান সজীব, শাহিন আলী, উজ্জল রঞ্জন চন্দ, কাউসার হোসেন রকি, সোহেল আহমদ, কাওসার আহমেদ শিবলু, কাওসার আহমেদ হৃদয়, মিজানুর রহমান প্রমুখ।
মরহুম এম সাইফুর রহমান এর কবর জিয়ারতে বিএনপি নেতৃবৃন্দ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এর ১৩তম মৃত্যু বার্ষিকীতে বিএনপি নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত ও দোয়া শেষে পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরীসহ বিএনপি নেতৃবৃন্দ দেখা করেন।
এ সময় বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেন, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান আমাদের গৌরব ও অহংকার। এমন বিরল অর্থনীতিবিদ আমরা আর খুঁজে পাবো না। মহান এই নেতার রুহের মাগফেরাত কামনা করি।
সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানকে গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছি। তিনি বাংলাদেশের সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ও দেশের অর্থনীতির প্রাণ পুরুষ ছিলেন। বাংলাদেশের নামক রাষ্ট্রের সাথে মরহুম এম সাইফুর রহমান এর নাম আজীবন থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



