মরহুম এম. সাইফুর রহমান সিলেটবাসী ও দেশবাসীর হৃদয়ের মণিকোঠায় থাকবেন বলে মন্তব্য করেছেন মহানগর বিএনপির আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী।
তিনি বলেন, মরহুম এম. সাইফুর রহমানের মতো এত বিশাল মাপের ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তাঁর মধ্যে অহংকারের ছোঁয়া ছিল না। তিনি বাংলাদেশের ইতিহাসের কিংবদন্তি ব্যক্তিত্ব, যার হৃদয় জুড়ে ছিল সিলেটবাসীর প্রতি উজার করা ভালোবাসা আর উন্নয়নের বিশালতা।
সোমবার (৫ আগস্ট) নগরীর ভাতালিয়াস্হ মহানগর বিএনপির অস্হায়ী কার্যালয়ে মরহুম এম. সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি বলেন, মরহুম এম. সাইফুর রহমান বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ, বিশ্ব ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। ব্যক্তি ও পারিবারিক জীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদামাটা। তিনি সর্বজনবিদিত সিলেট বিভাগ উন্নয়নের রুপকার ও বাংলাদেশের অর্থনীতির ভিত মজবুতের স্বপ্নদ্রষ্টা ও পথপ্রদর্শক।
সিলেট মহানগর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সাবেক সভাপতি নাসিম হোসাইন, যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুদ্দোজা বদর, মহানগর বিএনপির সদস্য – জিয়াউল হক জিয়া, নুরুল আলম সিদ্দিকী খালেদ, সৈয়দ সাফেক মাহবুব, আক্তার রশীদ, মুকুল আহমদ মুর্শেদ, আবুল কালাম, মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজি, ৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কামাল মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মানিক মিয়া, ২৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক রেজাউর রহমান রুজন, ১১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক খসরুজ্জামান খসরু, হাবিব আহমদ চৌধুরী শিলু, শেখ কবির আহমদ, মামুন আহমদ মিন্টু, মুতাহির আলী মাখন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



