সিলেট সদর উপজেলার শিবেরবাজার এলাকায় নিজ জমিতে কৃষিকাজ করা থাকা অবস্থায় বজ্রাঘাতে একজন নিহত হয়েছেন।নিহত আবদুস ছালাম ( ৫০) আবদুল মনাফের ছেলে।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল অনুমান সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপির জালালাবাদ থানার এসআই মো. সালাহ্ উদ্দিন।
তিনি বলেন, ‘সকালে মারা যাওয়া আবদুস ছালাম নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। কিন্তু ভারি বর্ষণের সময় বজ্রাঘাতে তিনি মারা যান। আমরা আইনি প্রক্রিয়া শেষে মারা যাওয়া ব্যক্তির পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



