সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন বড়গুল এলাকায় অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার পরিবেশ অধিদপ্তরের এক অভিযানে এই জরিমানা করা হয়।
জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানান, বড়গুল সাকিনস্থ রিনা বেগমের বাড়ির সামনে টিলা কাটার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে আখালিয়া দুসকী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে সেলিম আহমদকে আটক করা হয়।
পরে পরিবেশ অধিদপ্তর সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমরান হোসেন ঘটনাস্থলে গিয়ে সেলিমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) লংঘনের অপরাধে এই জরিমানা করা হয়।
ওসি জানান, সেলিম আহমদ অর্থদণ্ড প্রদান করেছেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



