হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় খোয়াই নদীতে ভেসে আসা অর্ধগলিত মরদেহের পরিচয় মিলেছে। মৃত ব্যক্তির নাম দ্বিজরাজ ঘোষ (৪০)।
তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের অনিক রশিক ঘোষের ছেলে।
রোববার (৪ সেপ্টেম্বর) রাত ৮টায় শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক এ তথ্য জানিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি নাজমুল জানান, মরদেহের সঙ্গে থাকা একটি মানিব্যাগে তার ড্রাইভিং লাইসেন্স থেকে পরিচয় পাওয়া গিয়েছে। এছাড়া বেশকিছু ভারতীয় মুদ্রাসহ আরো কিছু কাগজপত্র পাওয়া গেছে। মরদেহ ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
এর আগে রোববার দুপুরে অর্ধগলিত মরদেহটি খোয়াই নদীর উজান দিক থেকে শায়েস্তাগঞ্জে ভেসে আসে। পরে স্থানীয় লোকদের কাছে থেকে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



