সিলেটে মাসব্যাপী এসএমপির ট্রাফিক পুলিশের অভিযানে সড়ক পরিবহণ আইনে ৫ হাজার ১৬৫টি মামলা রুজু করা হয়। আটক করা হয় ৩ হাজার ৩৭১ টি যানবাহন। রেকর্ডকৃত মামলার বিপরীতে ২ কোটি ৩১ লাখ ৭৪ হাজার ৭৫০ টাকা করা হয়। জরিমানা করলেও আদায়ের পরিমান ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০০ টাকা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পদোন্নতিপ্রাপ্ত উপ-কমিশনার) মিডিয়া বিএম আশরাফ উল্লাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ পরিপন্থী কার্যকলাপের বিরুদ্ধে আগস্ট ২০২২ মাসে ব্যাপক অভিযান চালায় এসএমপি’র ট্রাফিক বিভাগ।
অভিযানকালে রেজিস্ট্রেশন বিহীন যানবাহন, ট্রিপল রাইডিং, হেলমেট বিহীন মটর সাইকেল চালানো, গাড়ীতে কালো গ্যাস পেপার লাগানো, যানবাহনে ওভার লোডিং, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, হাইড্রোলিক হর্ণের ব্যবহারের কারণে এসব মামলা দেওয়া হয়।
রুজুকৃত ধারা সমূহ পর্যালোচনা করে দেখা যায়, ৯২(১) ও ৯২(২) ধারায় মোট ২ হাজার ২৩২টি মামলা রুজু হয়। মামলার প্রায় ৪০শতাংশ হেলমেট ব্যবহার না করায়। অতিরিক্ত যাত্রি পরিবহন এবং উল্টোপথে মোটরযান চালানো চালকের সংখ্যাই বেশী।
এছাড়া অতিরিক্ত যাত্রী পরিবহন, ড্রাইভিং লাইসেন্স বিহীন, রেজিষ্ট্রেশন বিহীন ১২৫টিসহ মোট ১ হাজার ২৬১টি সিএনজিতে, ৫৬৯টি প্রাইভেট কার, ১৬৩টি মাইক্রোবাস, ১৯টি ট্রাক, ৫টি বাস, ৮২টি লেগুনা-পিকআপ এবং ১৫টি টেম্পুতে প্রসিকিউশন দাখিল করা হয়। তন্মধ্যে ২৩৪টি যানবাহনে অনুমোদনহীন কালো গ্যাস পেপারের জন্য সড়ক পরিবহন আইন’২০১৮ এর ৮৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়।
নিয়মিত মামলার পাশাপাশি ১ হাজার ৭৩২টি কাউন্টার মামলা দাখিল করা হয়। সড়ক পরিবহন আইন’২০১৮ ধারা (৭২) মূলে রেজিষ্ট্রেশন না থাকায় ১০৫টি এবং ধারা (৬৬) মূলে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৮৫২টি প্রসিকিউশন দাখিল করা হয়। যা মোট মামলার প্রায় ১৭ শতাংশ।
মামলা রুজুর পাশাপাশি প্রায় ৩ হাজার ৪০০টি যানবাহন জব্দ করা হয়। এরমধ্যে মোটরসাইকেল-এক হাজার ৯৪৮টি, সিএনজি অটোরিকশা ৩১৮টি, টমটম-৭৭টি, ব্যাটারি চালিত রিক্সা-৭৯৪টি ও ব্যক্তিগত যানবাহন (প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ) ২২৭টি।যানবাহন সমূহের কোন প্রকার বৈধ কাগজপত্র না থাকায় আটকের মাধ্যমে ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করা হয়।
এসএমপির ট্রাফিক বিভাগের তথ্যমতে, গতবছর আগষ্ট মাসের তুলনায় এবছরের আগষ্ট মাসে ১ হাজার ৫৫১টি মামলা বেশী রুজু করা হয় এবং ১ হাজার ৮৩টি যানবাহন বেশী আটক করা হয়েছে।
যানবাহনের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি এসএমপির ট্রাফিক বিভাগ প্রতি মঙ্গলবার যানবাহন চালক, মালিক, শ্রমিক ও পথচারীদের নিয়ে সচেতনতামূলক সভা ও ট্রাফিক আইন সম্বলিত লিফলেট বিতরণ করেন।
এছাড়াও স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনা বৃদ্ধির জন্য ট্রাফিক এডুকেশন নেটওয়ার্কের (টেন)কার্যক্রম পরিচালনা করে আসছে। তন্মধ্যে স্কলার্স হোম স্কুল এন্ড কলেজ, পাঠানটুলা, আম্বরখানা গার্লস স্কুল, জালালাবাদ ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, রাজা জিসি হাইস্কুলে আগস্ট মাসে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



