নগরে জনতার ‘অবৈধ সমাবেশ’ ছত্রভঙ্গে প্রস্তুত সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি)। এ লক্ষে পুলিশের একটি বিশেষ টিম প্রস্তুত করা হয়েছে। দাঙ্গা মোকাবেলায় ‘রায়ট কন্ট্রোল ডিল’র নামে ওই টিমের মহড়ায় অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ নভেম্বর) বেলা ১১টায় সিলেট এসএমপি পুলিশ লাইন্সে ‘অবৈধ সমাবেশ’ ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে শক্তি প্রয়োগে (Application of Force) আইনানুগ যথাযথ নিয়ম অনুসরণ সংক্রান্ত ব্রিফিং ও রায়ট ড্রিলের ধাপসমূহের বিভিন্ন অনুশীলন অনুষ্ঠিত হয়।
সিলেটের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফের উপস্থিতিতে রায়ট কন্ট্রোল ডিল’র মহড়ায় এসএমপি’র বিভিন্ন পদমর্যাদার অফিসার ও সদস্যরা অংশগ্রহণ করেন।যে কোন দাঙ্গায় ‘রায়টে’ পুলিশ কর্তৃক শক্তি প্রয়োগের ক্ষেত্রে রায়ট ড্রিলের ধাপসমূহ যথাযথভাবে অনুসরণ সংক্রান্তে সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ব্রিফিং প্রদান করেন পুলিশ কমিশনার।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর)মো. কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক) ফয়সল মাহমুদ পিপিএম, উপ-পুলিশ কমিশনার(ডিবি) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো.আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. জাবেদুর রহমান, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি)ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি এন্ড মিডিয়া) বি,এম, আশরাফ উল্যাহ তাহের(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)। এছাড়া এসএমপি’র বিভিন্ন ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আরআই পুলিশ লাইন্সসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও সদস্যরা অংশগ্রহণ করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



