বেতনবৃদ্ধির আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করা চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল মতবিনিময় সভায় কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সিলটের লাক্কাতুড়া চা বাগান গলফ ক্লাব মাঠে আয়োজিত ভার্চুয়াল সভায় প্রধামন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন চা শ্রমিকদের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কয়কাউস।
এসময় প্রধানমন্ত্রী চা শ্রমিকদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ সরকার সব সময় চা শ্রমিকদের পাশে রয়েছে। চা শ্রমিকদের উন্নয়নে যা যা করার দরকার সব করতে সরকার প্রস্তুত রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট ও চট্টগ্রাম বিভাগের চা শ্রমিকদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময় চলেছে।
সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে সিলেট বিভাগের প্রায় ২৩টি বাগানের হাজারের বেশি চা শ্রমিক উপস্থিত রয়েছেন।

এছাড়াও অনুষ্ঠানস্থলে উপস্থিত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলার ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



