সিলেটের জকিগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাকৃতরা হচ্ছেন- কানাইঘাট উপজেলার বাউরভাগ দক্ষিণ এলাকার জলাল আহমদের ছেলে বাবুল আহমেদ (২৮) ও নিজ বাউরভাগ পর্ব এলাকার আব্দুস শুকুরের ছেলে এবাদুর রহমান (২২)।
জকিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জকিগঞ্জের শাহগলি বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে বাবুল আহমেদ ও এবাদুর রহমানেকে আটক করা হয়। এসময় আটকৃতদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ আট হাজার টাকা জব্দ করা হয়।
শনিবার এ ব্যাপারে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



