সিলেটের গোলাপগঞ্জে পিকআপ-ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে উপজেলার রানাপিং এলাকার ফাজিলপুর মিনা কমিউনিটি সেন্টারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামের হাজী মস্তাকিম আলীর ছেলে সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমান (৭২), তার স্ত্রী জেলি বেগম (৬০) ও সিলেটের জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের তোপখানা গ্রামের সোনা মিয়ার ছেলে পেশায় রাজমিস্ত্রি ইউনুস মিয়া (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই থেকে সিএনজি অটোরিকশাটি সিলেট শহরের উদ্দেশ্যে যাচ্ছিল এবং পিকআপ ভ্যানটি বিপারীত দিক থেকে বিয়ানীবাজারমুখী ছিল।ওইসড়কের রানাপিং এলাকায় ফাজিলপুর মিনা সেন্টারের সামনে আসামাত্র গাড়ি দু’টি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশা দুমড়ে মুছড়ে যায় এবং পিকআপ ভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৩জন নিহত হন।
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন মহিলা যাত্রী রয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আরো একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



