“এ আদালতের বিচারপতিরা বাংলাদেশের অভ্যুদয়, বাঙালি জাতির সাংস্কৃতিক ও মননগত কাঠামো বিনির্মাণেও অভিভাবকের দায়িত্ব পালন করে আসছেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট হলো সংবিধানের রক্ষক” বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জাজেস লাউঞ্জে ‘থিম লোগো’ উন্মোচন অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, জনগণের প্রাত্যহিক জীবন এবং রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংরক্ষণে সুপ্রিম কোর্টের দেওয়া রায়গুলো গভীর তাৎপর্য বহন করে আসছে।
আর জাতির বিভিন্ন ক্রান্তিলগ্নে জাতীয় জীবনে সুযোগ্য নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্ট বারের আইনজীবীরা।
সংবিধান ও সুপ্রিম কোর্টের ৫০ বছর পূর্তি সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, এক মনোরম তুলনাহীন সন্ধিক্ষণে আমাদের মহান সংবিধান আর সুপ্রিম কোর্টের যুগপৎ অর্ধশতবছর পূরণ হতে যাচ্ছে সহসাই।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



