প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন। এ উপলক্ষে চা শ্রমিক নেতাদের সঙ্গে প্রস্তুতিমূলক আলোচনায় বসলো সিলেট জেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (০১ সেপ্টম্বর) লাক্কাতুরা গলফ ক্লাবে লাক্কাতুরা চাবাগান শ্রমিকদের সাথে এক প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানসহ নেতৃবৃন্দ।
এসময় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালার সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতিবৃন্দ।
প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সেকে সফল ও সার্থক করতে চা বাগান শ্রমিকদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



