সিলেটের গোয়াইনঘাটে নাদিয়া আক্তার (১০) নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পূর্ব জাফলংয়ের সোনাটিলা এলাকার নিজ বসতঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাদিয়া আক্তার (১০) উপজেলার সোনাটিলা গ্রামের শাহনআলম মিয়ার মেয়ে ও স্থানীয় গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
বাড়ির লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার দুপুরে শিশুটির মা সন্তানদের রেখে পিত্রালয়ে চলে যান। এরপর শিশুটি ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. নজরুল বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মা তাদের ফেলে নানা বাড়ি চলে যায়। ওই সময় নাদিয়ার সঙ্গে তার ৬ বছরের আরেকটি বোন ঘরে ছিল। মায়ের উপর অভিমান করে শিশুটি আত্মহত্যা করতে পারে। তবে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



