সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের খোলাবাজারে ৩০ টাকা কেজি মূল্যের ‘ওএমএস’ এর চাল বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় উপজেলা সদরের পূর্ব ও পশ্চিম বাজারে দুই ডিলারের মাধ্যমে ৩০ টাকা মূল্যের চাল বিক্রির শুভ উদ্বোধন করেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির।
এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা মুশফিকুর রহমান, খাদ্য গোদাম কর্মকর্তা মো. মফিজুর রহমান, আ.লীগ নেতা সেলিম আখঞ্জি, লুৎফুর রহমান লাকসাব, মইনুল হক প্রমুখ সহ উপজেলার স্থানীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির জানান, উপজেলার দুইটি ডিলারের মাধ্যমে ৫ কেজি করে ৩০ টাকা মূল্যের চাল বিক্রি শুরু হয়েছে। তিনি আরো বলেন-টিসিবি’র কার্ডধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



