অবৈধ পানির সংযোগ, বকেয়া পানি বিল আদায়ে বিশেষ অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
বিশেষ এই অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ দেড় লাখ টাকা বকেয়া পানি বিল আদায় করা হয়।
বুধবার (৩১ আগষ্ট) মহানগরের ১৮, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান। অভিযানকালে পানির বকেয়া বিল দেড় লাখ টাকা আদায় করা হয়। এছাড়া ২টি অবৈধ ডিপ টিউবওয়েল সনাক্ত করা হয়।
সিটি কর্পোরেশন অনুমোদন ছাড়া টিউবওয়েল স্থাপনা করায় তাদেরকে শর্ত সাপেক্ষে বিল ও অনুমোদন ফি জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়।
পানির বকেয়া বিল আদায়, অবৈধ পানির সংযোগ, অনুমোদনহীন টিউবওয়েলের বিরুদ্ধে সিলেট সিটি কর্পোরেশনের এই অভিযান নিয়মিত পারিচালিত হবে। বকেয়া বিলের কারণে কারো পানির সংযোগ বিচ্ছিন্ন করা হলে পূনরায় সংযোগ পেতে হলে যাবতীয় বকেয়া বিলসহ ২৫ থেকে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
অভিযানে উপস্থিত ছিলেন সিসিকের তত্তাবধায়ক প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহানসহ সিসিকের সংশ্লিষ্ট বিভাগ ও শাখার কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



