জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগস্ট সকল শহীদদের স্মরণে শোকসভা, র্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব আ’লীগ নেতা হাসনাত হোসেন।
বুধবার (৩১ আগস্ট) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে বের হওয়া শোক র্যালী শান্তিগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পরিকল্পনামন্ত্রীর বাসভবন হিজল বাড়িতে এসে শেষ হয়।
পরবর্তীতে বেলা ১টায় দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম , সাধারণ সম্পাদক আতাউর রহমান ও সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলী।
এসময় উপস্থিত ছিলেন, আসাদুর রহমান আসাদ, উপজেলা উপজেলা আওয়ামী লীগ নেতা যুবের আহমদ, কৃষকলীগ নেতা জালাল মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুর রহমান মাজেদ,শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি দিলন আহমেদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুদীপ দাশ, সহ-সভাপতি মাহবুব রহমান, সহ-সভাপতি নিতাই দাশ, সহ-সভাপতি সোহাগ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক খোকন আহমেদ, ছাত্রলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাশ, ছাত্রলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাশ।
আরো উপস্থিত ছিলেন-শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আদনান হোসেন, শিমুলবাক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফকরুল আহমেদ, সাধারণ সম্পাদক আফজাল হুসাইন, দরগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক জুবায়ের আহমেদ, যুগ্ম আহবায়ক তাহমিদ আহমেদ, ফেরদৌস আহমেদ,অনিক দাস রনি,ইমু আহমেদ,মারজান আহমেদ,আতিকুর রহমান সিজান,সজিব আহমেদ,জাবেদ চৌধুরী, জয়কলস ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাসুম আহমেদ, ফাহাদ আহমেদ। এছাড়াও বিভিন্ন অংগসংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



