শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র সাথে ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাস্ট ক্যারিয়ার ক্লাবের সভাপতি ওয়ালিউল ইসলাম সায়র, সাধারণ সম্পাদক তাহমিদ ইশরাক অপূর্ব, সহ-সভাপতি ও স্কুল অব নলেজ ডেভেলপমেন্ট এর পরিচালক নাদিয়া আফরিন তন্দ্রা, সহ-সভাপতি ও স্কুল অব রিসার্চ ডেভেলপমেন্ট এর পরিচালক মাহদী মোস্তফা ভূঁইয়া বর্ষণ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহসান, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নিপু , সহকারী অর্থ সম্পাদক নুর মোহাম্মাদ রবিন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান শাকিল, উপ-অর্থ সম্পাদক সাকিব হাসান রাসেল, জন সংযোগ সম্পাদক আমিনুল হক লস্কর, উপ-সাধারণ সম্পাদক তাহজীব ইলহাম নিলয়, অর্থ সম্পাদক নওরীন জামান, ডিজাইন বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সোহাগ,কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান।
এসময় সাস্ট ক্যারিয়ার ক্লাবের সভাপতি ওয়ালিউল ইসলাম সায়র বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার মুখী করতে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করে থাকি। বাংলাদেশের বিভিন্ন চাকরির ক্ষেত্রে আমাদের এই সংগঠন সেতুবন্ধন হিসেবে কাজ করে। বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট জব সেক্টরে আমাদের প্রাক্তনরা অনেক ভালো অবস্থানে রয়েছে। আমাদের জব ফেস্ট সহ বিভিন্ন প্রোগ্রাম শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সংবাদমাধ্যমে তুলে ধরে থাকেন। ভবিষ্যতেও এ ধারা যাতে অব্যাহত থাকে এবং এই দুই ক্লাবের সম্পর্ক বিগত দিনের মত অটুট থাকবে বলে মনে করি।
মতবিনিয়ম সভায় শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, ক্যাম্পাসের সাংস্কৃতিক কর্মকান্ড গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকরা সব সময় সর্বোচ্চ চেষ্টা করে। বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাগুলো গণমাধ্যমে নিয়ে আসা হয়। সবসময়ের মতো আগামীতেও শাবি প্রেসক্লাব সাস্ট ক্যারিয়ার ক্লাবের পাশে থাকবে।
এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুল হাসান, যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, কোষাধ্যক্ষ হাসান নাঈম, কার্যনির্বাহী সদস্য তানভীর হাসান, মো. শাদমান শাবাবসহ প্রেসক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



