শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিন ট্রস্টার এবং তার সহধর্মিনী বেটিনা ট্রস্টার।
বুধবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সভাকক্ষে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
সৌজন্য সাক্ষাত কালে জার্মান রাষ্ট্রদূত আখিন ট্রস্টার বলেন, দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষনা প্রকল্পে সম্মিলিত ভাবে আগামী দিনে কাজ করবো।
এসময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এ বছর ওয়েবমেট্রিক্স এর আন্তর্জাতিক র্যাংকিংয়ে এ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ৫২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২য় স্থানে রয়েছে। ইতোমধ্যে আমরা ২য় বারের মত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন করছি। তাছাড়াও এ বিশ্ববিদ্যালয় প্রথম অনলাইন ভর্তি কার্যক্রম শুরু করে এবং দেশ সেরা ডিজিটাল বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত। এ বিশ্ববিদ্যালয় সুশানের জন্য অন্যতম রোল মডেল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজির বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লা-আল-সোয়েব, সহযোগী অধ্যাপক ড. অজিত ঘোষ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



