সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩ নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদে নিজ জন্মদাত্রী মাতাকে ইউপি চেয়ারে স্থান দিতে পেরে জীবনের সবচেয়ে ভালো একটি দিন উপভোগ করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন, ইউপি চেয়ারম্যান হাজী এম. ইউনুস আলী।
‘বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ দেখতে আসেন ৭৫ বছর বয়সী (মা) হাজী আনোয়ারা খাতুন।
ইউপি চেয়ারম্যান এম. ইউনুস আলী আবেগে আপ্লুত হয়ে ৭৫ বছর বয়সী মাতা আনোয়ারা খাতুনকে নিজ অফিস কক্ষের চেয়ারে বসালেন তিনি। বেশ কয়েকটি ছবিও তুলেছেন। এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা পোস্ট করেছেন। ‘নেটিজেনরা এটাও মন্তব্য করেন একজন সন্তান নিজ পিতা-মাতাকে এমন একটি দিন উপহার দিতে পারলে জীবনে এর চেয়ে আর ভালো অর্জন হতে পারে না।’ এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মা আনোয়ারা খাতুন ও ইউপি চেয়ারম্যান পুত্রের ছবি ভাইরাল হতে দেখাগেছে। ‘পরে মা আনোয়ারা খাতুন ইউনিয়ন পরিষদে যোহরের নামাজ আদায় করেন।
ইউপি চেয়ারম্যান হাজী এম. ইউনুস আলী নিজ জন্মদাত্রী মাতাকে ইউনিয়ন পরিষদের চেয়ারে বসাতে পেরে নিজের অনুভূতি জানাতে গিয়ে প্রতিবেদকে বলেন, আমার মায়ের স্বপ্ন ছিলো একদিন আমি বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হব। তিনি আরো বলেন-আমার মায়ের দোয়া ও এলাকাবাসীর সহযোগিতায় আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



