মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। সিলেটের পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হয়েছিলেন ২০১৯ সালের ২৪ শে জুন। বুধবার (৩১আগস্ট) ৩ বছর ২ মাস ৭দিন পূর্ণ করে সিলেট ছাড়ছেন তিনি।
সিলেটে যোগদানের পর বেশ সুনাম কুঁড়িয়েছেন।কর্মকালের শেষ দিনের আগেই সিলেটের প্রতি আবারো ভালোবাসার জানান দিলেন বিদায়ী পুলিশ সুপার ফরিদ উদ্দিন।
অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি হওয়ায় নতুৃন কর্মস্থল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বাংলাদেশ পুলিশ-এ যোগদানের জন্য সিলেট ছাড়তে হচ্ছে মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমকে।
বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তা নিশ্চিত হওয়া গেছে।
এরআগে বিদায়লগ্নে মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিজের ওয়ালে লেখা মর্মস্পর্শী মন্তব্য হৃদয় কাড়েন সিলেটের মানুষের। এ অঞ্চলের সকল শ্রেনী পেশার মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন ওই স্ট্যাটাসে।
তাঁর সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলো-‘আজ (৩১/৮/২২) সিলেট জেলায় ৩ বছর ২মাস ৭দিন কর্মকাল শেষ করে সিলেট জেলা হতে বিদায় নিচ্ছি। নতুন পুলিশ সুপারের নিকট দায়িত্ব হস্তান্তর করে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা করব। বিদায় বেলায় পেছনের অনেক সুন্দর সুন্দর স্মৃতি মনে পড়ছে, অনেকের কথা বলতে ইচ্ছে করছে। শুধু সংক্ষিপ্ত করে এটুকু বলতে চাই : ভালো থাকবেন সিলেটের সম্মানিত জনগণ। ভালো থাকবেন সিলেটের জনপ্রতিনিধিবৃন্দ। ভালো থাকবেন সিলেটের রাজনৈতিক ব্যক্তিবর্গ । ভালো থাকবেন সিলেটের সকল সরকারি- বেসরকারি চাকরিজীবীগণ এবং ব্যবসায়ীগণ। ভালো থাকবেন সিলেটের সকল প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ এবং সংবাদ কর্মীবৃন্দ। ভালো থাকবেন এবং বরাবরের মত দেশের পাশে থাকবেন সিলেটের প্রিয় প্রবাসীবৃন্দ।ভালো থাকবেন আমার প্রিয় জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানরা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। ভালো থাকবেন শ্রমজীবীও মেহনতি মানুষ। আপনাদের সকলের অকুন্ঠ সমর্থন ভালবাসা এবং অনুপ্রেরণা আমার এই দীর্ঘ পথ চলার পথকে মসৃণ করেছে ‘
‘সবশেষে বলতে চাই, ভালো থাকুক আমার প্রিয় সিলেট জেলা পুলিশের সকল সদস্য । ভালো থাকুক এবং সেবার মানসিকতা নিয়ে বেড়ে উঠুক সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতাল। ভালো থাকুক ভোলাগঞ্জের “হোয়াইট স্টোন গেস্ট হাউস”। ভালো থাকুক জাফলং এর “পিয়াইন পুলিশ কটেজ” ভালো থাকুক আমার প্রাণের ‘স্মৃতি ৭১’।
সালাম তোমাকে -ভালো লাগার ও ভালোবাসার প্রিয় সিলেট ‘
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



