দেশের মানুষ আওয়ামীলীগের দুঃশাসনে আজ অতিষ্ঠ। দ্রব্যমূল্য, পরিবহন ভাড়া আজ মানুষের নাগালের বাহিরে। এসব বিষয় নিয়ে কেউ কথা বলতে পারে না। কথা বললেই তারা গুম ও খুনের রাজনীতিতে মেতে উঠে। আওয়ামী লীগ সরকারের সমালোচনা বা শান্তিপূর্ণ প্রতিবাদও সহ্য করতে পারে না। তাই ভোলায় শান্তিপূর্ণ প্রতিবাদ চলাকালে পুলিশ দিয়ে নির্বিচারে গুলি করে দু’জন নেতাকে হত্যা করেছে। দেশের মানুষ আওয়ামী লীগকে এর কঠিন জবাব দেবে।
মঙ্গলবার (৩০ আগস্ট)বিকেলে প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী।
মহানগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে দুই নেতা নিহত হওয়ার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
এতে প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, সারা দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। ভয় দেখিয়ে গুম-খুন করে রাষ্ট্র চালাচ্ছে সরকার। মিথ্যাচারের জন্য বিশেষ নোবেল পুরষ্কার দেয়া উচিত সরকারকে। আন্দোলন দেখে সরকার ভয় পেয়ে গেছে তাই আবার লাঠিয়াল বাহিনী নামিয়ে দিয়েছে। মানুষ জেগে উঠেছে। সবাই এগিয়ে আসুন দেশ রক্ষার জন্য। এমন আন্দোলন গড়ে তুলি এই সরকারের পতন ঘটিয়ে মানবতার সরকার গঠন করি।
১২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সাব্বির আহমদ বাচ্ছুর সভাপতিত্বে এবং দেওয়ান আরাফাতুল জাকির ও মারুফ আহমদ টিপুর যৌথ পরিচালনায় এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা হাজী জাহাঙ্গীর আলম, মো. আব্দুস সামাদ, শফিকুর রহমান টুটুল, লাহিন আহমদ, মির্জা রামিম, মনজুর হোসেন মজনু, সোহেল আহমদ, কামরান হোসেন হেলাল।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আব্দুল মুমিন, আব্দুস সালাম, সাজ্জাদ আহমদ, দবির আহমদ, যুবদল নেতা লাহিন আহমদ, আমিনুল হক তুহিন, জুনেল আহমদ, আদনান হোসেন তামিম, সাব্বির আহমদ, ছাত্রদল নেতা তোফায়েল আহমদ, আবুল হোসেন, আশিকুর রহমান তারেক, স্বেচ্ছাসেবক দল নেতা কামরান হোসেন হেলাল, শেখ মো.সাকিব ইসলাম, শ্রমিক দল নেতা আব্দুর রহিম ও তারেক আহমদ প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



