সিলেটের ওসমানীনগরে বিদেশী অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে (র্যাব)-৯।
রবিবার (২৮ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নীজ করনসী গ্রাম থেকে বিদেশী অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার তাজপুর ইউনিয়নের নাগের কোনা গ্রামের শাসুল হকের পুত্র শাহ আলম (৩০) ও জহিরপুর গ্রামের মৃত ইছাক আলীর পুত্র সৈয়দ ওয়াকিল আলী (৩৪)।
শাহ আলম দির্ঘ্য দিন থেকে গোয়ালাবাজার ইউনিয়নের জহিরপুর গ্রামে বসবাস করে আসছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্ততে অস্ত্র ও মাদক উদ্ধারে উপজেলার নীজ করসীগ্রামে অভিযান পরিচলনা করার সময় তাদেকে আটক করে রেপিড একশন ব্যাটেলিয়ন (র্যাব)-৯।
এসময় তাদের দেহ তল্লাশি করে গুলি ভর্তি দুটি বিদেশী রিভলবার উদ্ধার করা হয়। র্যাব -৯ এর ডিএডি সোলাইমান আলী বাদি হয়ে ওসমানীনগর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন এবং গ্রেফতারকৃতদের ওসমানীনগর থানায় প্রেরণ করেন।
সোমবার ২৯ আগস্ট) বিকালে ওসমানীনগর থানা পুলিশ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এস আই স্বাধীন চন্দ্র তালুকদার।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



