সিলেটে বসত ঘর থেকে রাজমিন বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) দুপুরে নগরের উপকন্ঠ টুলটিকর ইউনিয়নের মিয়াবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজমিন বেহম টুলটিকর মিয়াবাগের বন্ধন হাউসের সবজি বিক্রেতা নাছির উদ্দিনের স্ত্রী ও পাশ্ববর্তী মিরাপাড়া এলাকার মৃত ইছন মিয়ার মেয়ে।
নিহতের সন্তানদের বরাত দিয়ে পুলিশ জানায়, ৩ সন্তানের জননী রাজমিন বেগম। দিন সকাল ১১টার দিকে ঘরের একটি কক্ষে জানালার গ্রিলে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন।তাদের চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে রাজমিন বেগমকে উদ্ধার করেন। খবর পেয়ে নিহতের স্বামী ও ভাই বাড়িতে এসে তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজমিন বেগম মানসিক বিকারগ্রস্থতা থেকে আত্মহত্যা করেছেন। যেহেতু ঘটনার সময় সন্তানেরা ঘরে ছিলেন। ঘরের অন্য কক্ষে তার দেহ জানালায় ঝুলতে দেখে চিৎকার করেন। পরে প্রতিবেশিরা এসে দেখতে পান।
তিনি বলেন, নিহতের পিত্রালয়ের লোকজন প্রথমে নির্যাতন করে হত্যার কথা বললেও সন্তানদের ভাষ্য শোনার পর তারা অভিযোগ করা থেকে সরে আসেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



