সিলেটের ওসমানীনগরে বসতঘর থেকে জলি বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) দিনগত রাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের তেরহাতির একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
দু্ই সন্তানের জননী নিহত জলি বেগম গোয়ালাবাজার ইউপির কচবুরাই গ্রামের আমির আহমদ স্ত্রী। তারা তেরহাতি এলাকায় ছয়ফুক বিবির বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
পরিবারের লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে জলি বেগম নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। পরে জানালার গ্রীলের সঙ্গে তার ওড়না পেঁচানো মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে খবর দেন। পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙ্গে তার মরদেহ দেখতে পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ এসে জলির মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, খবর পেয়ে সুরতহাল রিপোর্ট শেষে জলির মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসি। জলি বেগমের মানসিক কিছু সমস্যা রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



