‘যুক্তিতে হোক মুক্ত বুদ্ধির চর্চা’ প্রতিপাদ্য স্লোগানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বাংলা সমিতির আয়োজনে ‘বাংলা বিভাগ আন্তঃসেমিস্টার বিতর্ক প্রতিযোগিতা ২০২২’ সম্পন্ন হয়েছে।
গত শুক্র ও শনিবার ( ২৬ ও ২৭ আগস্ট) দুইদিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন বি এর ৩০৪ নং কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক সঞ্জয় বিক্রম, সমিতির সহ-সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেন, বিতর্ক সম্পাদক সাদ্দাম হোসেনসহ অন্য শিক্ষার্থীরা।
উল্লেখ, বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন হন বাংলা বিভাগের ১৩তম ব্যাচ এবং রানারআপ হন ১৪তম ব্যাচের প্রতিযোগীরা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



