চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামলেই অন্যরকম সেঞ্চুরি করে ফেলবেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।
টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের শততম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে কোহলি। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে অনন্য এ অর্জনে নাম লেখাবেন বিশ্বের অন্যতম সেরা এ ক্রিকেটার। ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা আজ ১৩৩তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবেন।
রস টেলরের পর দ্বিতীয় আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই একশ বা তার বেশি ম্যাচ খেলার কীর্তি গড়বেন কোহলি। নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক টেলর ১১২ টেস্ট, ২৩৬ ওয়ানডে ও ১০২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। কোহলি ১০২ টেস্ট, ২৬২ ওয়ানডে ও ৯৯ টি-টোয়েন্টি খেলেছেন।
ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি ফিটনেসে কোহলির, টেলরররা কতটা ফিট সেই বার্তাই যেন দিচ্ছে। টানা তিন ফরম্যাটে খেলা চালিয়ে যেতে একটুও বেগ পেতে হয়নি তাদের। কোহলির ব্যাটে সেঞ্চুরি নেই হাজারের বেশি দিন হয়ে গেলো।
টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ হওয়ায় এই প্রতিযোগিতায় সেঞ্চুরি পাওয়া কঠিন। তবে কোহলির জন্য অসম্ভব নয় কিছুই। ২২ গজে একবার ছন্দ পেয়ে গেলে তাকে আটকানোর সাধ্য কার?
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



