বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার ২০২২-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসাবে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শাহ মো. আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসাবে বাংলা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. রুবেল আহমেদ মনোনীত হয়েছেন।
গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেন। নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে। এরই প্রেক্ষিতে আজ রোববার (২৮ আগস্ট) দুপুর ১ টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, শাবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির ঘোষণা করা হয়।
কমিটি অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি, সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা আক্তার রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের অর্থনীতি বিভাগের সায়মা আক্তার শাপলা, সাংগঠনিক সম্পাদক হিসাবে বাংলা বিভাগের ইমরান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, অর্থ সম্পাদক ফারজানা আক্তার, দপ্তর সম্পাদক ফাহিমা ইয়াসমিন তান্নি, উপদপ্তর সম্পাদক আরমান হোসাইন ইমন, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মাসরুর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন সোহাগ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রবিন ভট্টাচার্য এবং সম্পাদকীয় পর্ষদে রয়েছেন- রাতিক হাসান রাজিব। এছাড়াও কমিটিতে সদ্য সাবেক সভাপতি হামিদা আব্বাসী-কে গঠনতন্ত্র অনুযায়ী উপদেষ্টা হিসাবে মনোনীত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এরপূর্বে গতকাল শুক্রবার (২৭ আগস্ট) শাবিপ্রবি শাখা তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে ‘রাজনৈতিক কলাম কি তবে ওষধি সাহিত্য’ প্রতিপাদ্য বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আলোচনা সম্পন্ন হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কলামিস্ট আখতারুজ্জামান আজাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন রাজনৈতিক কলাম হল এক ধরনের প্রত্নতত্ত্ব,প্রাচীন রাজনৈতিক কলাম দেখলে ঐ সময়ের সরকার ব্যবস্থা,সামাজিক কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে জানা যায়। একজন রাজনৈতিক কলামিস্টের কলাম ১ হাজার রাজনৈতিক কর্মীর স্লোগানের চাইতেও শক্তিশালী। একজন কলামিস্ট কলাম লিখলেও আলোচনা হয়। না লিখলেও আলোচনা হয়। কলাম এর প্রভাব হচ্ছে এমন- কোনো বিষয় নিয়ে ১০ জন কলামিস্ট তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়ে কলাম লিখলে সরকার সেটা সম্পর্কে নড়েচড়ে বসবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



