চা বাগানের মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর নতুন মজুরি ১৭০ টাকা ঘোষণায় আজ থেকেই কাজে যোগ দিবেন চা শ্রমিকরা।
গতকাল শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল এ তথ্য নিশ্চিত করেছেন। চা-শ্রমিকদের মজুরি নিয়ে প্রধানমন্ত্রী ও চা বাগান মালিকদের মধ্যে অনুষ্ঠিত বৈঠক মজুরি নির্ধারণ হওয়ার খবরে তাৎক্ষণিক আনন্দ মিছিল করে আন্দোলনরত চা-শ্রমিকরা। হবিগঞ্জের বিভিন্ন বাগানের হাজারো সাধারণ চা-শ্রমিকদের উল্লাস করতে দেখা যায়।
এদিকে সাধারণ চা শ্রমিকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও একে ওপরকে মিষ্টি খাওয়ান। তাদের প্রত্যাশা অনুযায়ী প্রধানমন্ত্রী দাবীকৃত মজুরির সুন্দর সমাধান হওয়ায় আগামীকাল থেকেই কাজে ফিরবেন বলে তারা জানান।
চা শ্রমিক রঞ্জিত ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা তাই মেনে নিব। আমরা এখন বাগানের জন্য কাজ করব। প্রধানমন্ত্রী বলেছেন আমাদের সঙ্গে কথা বলবেন। আমারা আশাকরি তিনি আমাদের বাকি দাবিগুলো মেনে নিবেন।
দারাগাঁও চা বাগানের পঞ্চায়েত প্রধান প্রেমলাল আহেরি বলেন, আমারা দীর্ঘদিন ধরে খেয়ে না খেয়ে আন্দোলন করেছি। এখন প্রধানমন্ত্রী আমাদের মজুরি ১৭০ টাকা দিয়েছেন। আমরা খুশি। আগামীকাল থেকে আমরা কাজে নামবো।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, আমরা আগেই বলেছিলাম প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিবেন আমরা তা মেনে নিব। যেহেতু প্রধানমন্ত্রী মালিকদের সঙ্গে বসে মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেছেন। তাই আমরা আগামীকাল থেকেই কাজে যোগদান করব।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



