শেরপুর টোলপ্লাজা পার হলেই চালকরা একটু বিশ্রাম নেওয়ার মানসিকতা তৈরী হয়। হেলপারের হাতে তুলে দেওয়া হয় স্টিয়ারিং। কারো ঘুম চলে আসে। সাধারণত এই অবস্থায়ই দূরপাল্লার ট্রাক চালকরা ভোরবেলায় এই সড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটায়
শনিবার (০২ অক্টোবর) এর ব্যতিক্রম হয়নি। এদিন সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ট্রাক লোড করে নিয়ে এসেছেন চালক ও হেলপার। শেরপুর পার হয়েই নিশ্চিন্তে ঘুমিয়ে গেছেন। অবশেষে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডাক দিকে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দিলে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। পরে গাড়ীর স্ট্রিয়ারিং চালক ও হেলপারকে কেটে উদ্ধার করে দমকল বাহিনী। ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হলেও এ যাত্রায় যেনো প্রাণে রক্ষা পেলেন।
পুলিশ জানায়, হাইওয়ে এলাকায় সকাল সবার জন্য শুভ হয় না। তাই ভোরবেলায় দুর্ঘটনা প্রতিরোধে পুলিশকে নতুন করে ভাবতেক হচ্ছে। শনিবারের দুর্ঘটনায় ট্রাকের স্টিয়ারিংয়ে চাপা পড়া চালক ও হেলপারকে গাড়ির বডি কেটে উদ্ধার করে দমকল বাহিনী ও পুলিশ।
আহতরা হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার কেন্ডি ৪নং বাজারের মোস্তফা মিয়ার ছেলে ট্রাক চালক নাছির উদ্দিন (৩৭) ও হেলপার একই উপজেলার লক্ষীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. লিমন (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-২৬০৫) ওসমানীনগর থানাধীন বুরুঙ্গা ১৯ মাইল নামক এলাকায় আসামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার ডান পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় চালক ও হেলপার দু’জনই গুরুতর আহত হন। পরে গাড়ির ইষ্টারিংয়ে চাপা পড়া অবস্থা থেকে তাদের উদ্ধার করা করেন দমকল বাহিনীর লোকজন।
সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ওসমানী নগর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়। উভয় ইউনিটের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



