পুরান তেঁতলী সমাজ কল্যাণ সংস্থা’র প্রধান উপদেষ্টা, দ্বীন মামুন শাহ্ পুরান তেঁতলী জামে মসজিদের সহ সভাপতি, ৩নং তেঁতলী ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি-বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব বাউল পথিক রাজুর শ্বশুড় বাউল ফকির মহাজন আফসান উদ্দিন আর নেই।
শনিবার (২৭ আগস্ট) বিকাল ৫টা ৪৫ মিনিটে তার নিজ বাসস্থান পুরান তেতলী মোকাম বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে মারা যান। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন।
মরহুমের জানাযা রোববার (২৮ আগস্ট) বাদ যোহর পুরান তেতলী হযরত দ্বীন মামুন শাহ্ জামে মসজিদ ঈদগাহের মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ফকির মহাজন আফসান উদ্দিন এর মৃত্যুতে পুরান তেতলী সমাজ কল্যাণ সংস্থা ও বিভিন্ন সংগঠন পক্ষে শোক প্রকাশ করা হয়েছে। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জীবনী: বাউল ফকির মহাজন আফসান উদ্দিনের বাউল জগতে পদার্পন ১৯৮০ সালে। ৯০ দশকের পর পর্যন্ত খ্যাতিমান বাউল শিল্পী হিসেবে দাপটের সঙ্গে বিচরণ করেছেন।তিনি প্রয়াত বাউল সম্রাট শাহ আব্দুল করিম, ক্বারী আমির উদ্দিন, মুজিব সরকার, রুহি ঠাকুরের সঙ্গে মালজোড়া গান করেছেন। বাউল গানের সুবাদে তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমন করেছেন। তার রচিত ২শ’র অধিক বাউল গান রয়েছে। তন্মধ্যে অন্যতম-“যার পাগল তার সঙ্গে যাবো, হয়ে যাবো দেশান্তরি বুকে মেরে ছুরি”। এছাড়াও তাঁর লেখা জনপ্রিয় সেসব গান জাতীয় পর্যায়ের বাউল শিল্পীরা গেয়েছেন। এখনো বর্তমান যুগে বাউলদের কন্ঠে শোভা পায় তার লেখা গান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



