সিলেটের ফেঞ্চুগঞ্জে রাস্তার পাশে ব্যাগের ভেতর থেকে এক নবজাতক শিশু উদ্ধার করা হয়েছে। নবজাতককে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ফেরিঘাট এলাকায় সিলেট-মৌলভীবাজার সড়কের পাশ থেকে এক কন্যা নবজাতককে উদ্ধার করা হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত সিনিয়র নার্স শাহিনুর আক্তার বলেন, আমরা ধারণা করছি নবজাতকটির স্বাভাবিক ভাবে জন্ম হয়েছে। নবজাতকটি বর্তমানে সুস্থ রয়েছে।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মো. আবু ছাইদ মিয়া বলেন, শিশুটির অবিভাবক খোঁজ পাওয়া না গেলে আমরা দু’দিন পর উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে সিন্ধান্ত মোতাবেক আমরা যাদের আর্থিক অবস্থা ভালো এবং দীর্ঘদিন ধরে নিঃসন্তান রয়েছেন তার কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



