সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করতে আগামীকাল শুক্রবার (২৬ আগস্ট) সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শোকাবহ আগস্টে মাসব্যাপী সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ যেসব কর্মসূচি ঘোষণা করেছিলো তারই অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (২৬ আগস্ট) বিকাল ৪টায় সিলেটের রিকাবীবাজারস্থ নজরুল অডিটোরিয়ামে শোক সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সফল পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট- ১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন।
তিনি শোক সভা সফল করতে ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার আহবান জানান।
মন্ত্রীর সফর সূচি অনুযায়ী ২৬ আগস্ট দুপুর ১২টায় তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন। বিকাল ৪টায় ছাত্রলীগের শোকসভায় যোগ দিবেন।
সন্ধ্যা ৭টায় সিলেট জেলা প্রশাসনের আয়োজনে সিলেট সার্কিট হাউসের হলরুমে বন্যাপরবর্তী উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা কর্মকর্তাদের সাখে মতবিনিময় করবেন।
মতবিনিময় শেষে ওইদিন রাত ১০টায় তার ঢাকায় ফেরার কথা।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



