সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৪৫) নামে এনজিও সংস্থা সীমান্তিকের এক কর্মকর্তা খুন হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে সিলেট হুমায়ন রশিদ চত্বর থেকে রেলওয়ে স্টেশনের ফাঁড়ি সড়কে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি ভোলা জেলার সদর উপজেলার শ্যামনগর গ্রামে।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত আনোয়ার হোসেন ট্রেনের টিকিট কেটে ফাঁড়ি পথেক রিকশায় হুমায়ন রশিদ চত্বর ফিরছিলেন। পথিমধ্যে রেললাইনের পাশের সড়কে তার গতিরোধ করে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, হুমায়ন রশিদ চত্বর থেকে রেল লাইনের পাশ ঘেসে রেলস্টেশনে পর্যন্ত ওই সড়কটি রাতে অন্ধকার থাকে। ফলে ছিনতাইকারীরা সুযোগ বুঝে ছিনতাই করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সীমান্তিকের চেয়ারম্যান শামীম আহমদ বলেন, নিহত আনোয়ার হোসেন সীমান্তিকের ব্রাক্ষণবাড়িয়া অফিসের ক্যাসিয়ার ছিলেন। অফিসের কাজে সিলেট প্রধান কার্যালয়ে আসেন। রাতে ট্রেনের টিকিট কেটে রিকশায় ফেরার পথে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে ফেলে রেখে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি ভোলা জেলায় বলে জানান তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



