২০২০ সালে বৃটিশ অর্থনীতি ১১ শতাংশ সংকুচিত হয়। এটি গত ৩০০ বছরের মধ্যে সবথেকে বড় পতন। দেশটির ‘অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস’ বা ওএনএস-এর সংশোধিত তথ্য এমনটাই জানাচ্ছে। সোমবার ওই তথ্য প্রকাশ করা হয়। আগের হিসেবে ২০২০ সালে অর্থনীতি সংকুচিত হয়েছিল ৯.৩ শতাংশ।
আরটি জানিয়েছে, ওএনএস রেকর্ড রাখতে শুরু করার পর থেকে এত বড় পতন আর দেখেনি বৃটেন। ১৭০৯ সালে সর্বশেষ এত বড় জিডিপি মন্দা দেখেছিল দেশটি। ‘গ্রেট ফ্রস্ট’ বা ভয়াবহ তুষারপাতের ওই বছরে বৃটেনের অর্থনীতি ১৩.৪ শতাংশ সংকুচিত হয়েছিল। ব্যাংক অব ইংল্যান্ডের দেয়া ঐতিহাসিক তথ্য তাই বলছে। ২০২০ সালের সংশোধিত তথ্য কোভিড-১৯ মহামারির আসল ভয়াবহতা তুলে ধরছে।
ওএনএস বিশ্লেষক ক্রেইগ ম্যাকলার্ন বলেন, বৃটেনের স্বাস্থ্য সেবার যে ব্যয় আমরা প্রথমে হিসেব করেছিলাম, তা আসলে আরও বেশি ছিল। তবে ২০২১ সালেই মহামারির পূর্ববর্তী অবস্থায় ফিরে আসতে শুরু করে বৃটিশ অর্থনীতি।
বিজ্ঞাপন
তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর আবারও ধুঁকতে শুরু করেছে দেশটি। গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখেছে বৃটেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



