শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রদল’র ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিনটি উদযাপন উপলক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।
সমাবেশে সংগঠনটির সহসভাপতি রুপেল চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উসমান গণির সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক মিলন বিশ্বাস, সদস্য সজীব আহমেদ জয় ও তুখোর আরেং।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৩ সালে ২৩ আগস্ট এক ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় জাতীয় ছাত্রদল। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি গণমুখী ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে । বাংলাদেশ একটি নয়া উপনিবেশিক আধা সামন্তবাদী রাষ্ট্র হওয়ায় তার শিক্ষা ব্যবস্থাও রয়েছে অবৈজ্ঞানিক , অগণতান্ত্রিক ও উৎপাদন বিমুখ । তাই গণমুখী ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠার সংগ্রাম এবং সাম্রাজ্যবাদ ও সামন্তবাদ বিরোধী লড়াই একসূত্রে গাঁথা । এজন্য দরকার সাম্রাজ্যবাদ ও তার দালাল শ্রেণির উচ্ছেদ করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামের সাথে শিক্ষার সংগ্রামকে একীভূত করা।
এসময় বক্তারা অবিলম্বে চা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান এবং বর্তমান বাজার দরের সাথে সংগতিপূর্ণ মজুরি বৃদ্ধি, পর্যাপ্ত রেশন, সুচিকিৎসা ও ভূমি অধিককার নিশ্চিত করতে কর্তৃপক্ষকের দৃষ্টি আকর্ষণ করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



