দেশের ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার বাণিজ্য অনুষদ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পরীক্ষায় মোট ৪২ হাজার ১৮০ জনের মধ্যে পাস করেছে ২৩ হাজার ২২৮ জন, ফেল করেছে ১৫ হাজার ৮৩৯ জন। পাস করেছে মোট পরীক্ষার্থীর ৫৯ দশমিক ৫৪ শতাংশ, ফেল করেছে ৪০ দশমিক ৪৪ শতাংশ, ০ দশমিক ০১ শতাংশ পরীক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়ন করা যায়নি।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে গুচ্ছ ভর্তি পরীক্ষার বাণিজ্য অনুষদ সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় ৪২ হাজার ১৮০ জনের মধ্যে কৃতকার্য হয়েছে ২৩ হাজার ২২৮ জন, অর্থাৎ ৫৯ দশমিক ৫৪ শতাংশ। অকৃতকার্য হয়েছে ১৫ হাজার ৮৩৯ জন শিক্ষার্থী। অর্থাৎ ৪০ দশমিক ৪৪ শতাংশ।
গুচ্ছের সি ইউনিটে সর্বোচ্চ নম্বর পেয়েছে ৮৬ দশমিক ৭৫ এবং সর্বনিম্ন মাইনাস ৮ দশমিক ৭৫। পরীক্ষায় ৩০ নম্বারের উপরে যারা পেয়েছে তাদেরকে ঊর্ত্তীণ দেখানো হয়েছে।
তিনি আরো বলেন, ভর্তি পরীক্ষায় ৬টি অর্থাৎ ০ দশমিক ০১ শতাংশ খাতা মূল্যায়ন করা সম্ভব হয়নি। তাদের মধ্যে ২জন এক্সপেল হয়েছে, ১ জন রোল নম্বর এবং ৩ জন সেট কোড ভুল করেছে।
প্রসঙ্গত, শনিবার (২০ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সারা দেশব্যাপী গুচ্ছের ভর্তির বাণিজ্য অনুষদ সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে শনিবার (৩০ জুলাই) সারা দেশব্যাপী গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বৃহস্পতিবার (৪ আগস্ট) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
তারপর শনিবার (১৩ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সোমবার (১৬ আগস্ট) এই ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



