প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল ভাষায় কটুক্তির অভিযোগে গোলাপগঞ্জে ছইফ উদ্দিন বাদশা নামের এক যুবদলকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিনগত রাত ৩টার দিকে অভিযান পরিচালনা করে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছইফ উদ্দিন বাদশা উপজেলার বাদেপাশা ইউনিয়নের খাগাইল গ্রামের মৃত তেরাব আলীর ছেলে। বাদশা গোলাপগঞ্জ উপজেলা যুবদলের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে।
জানা যায়, ছইফ উদ্দিন বাদশা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন অশ্লীল বাক্য ব্যবহার করে তার নামীয় (Badsha Ahmed) ফেইসবুক আইডি থেকে প্রচার করে।
বিষয়টি এলাকার আওয়ামী লীগ ও দলীয় নেতাকর্মীদের নজরে আসলে বিষয়টি তারা গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করেন। এরপর রোববার দিবাগত রাত ৩টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেবলেন, ‘আসামিকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



