২৬ শে আগস্ট মা হয়েছেন নুসরাত জাহান। এক মাসের ছেলেকে সামলেই ছবির শুটিং শুরু করে দিলেন তিনি। শুক্রবার থেকে সুদেষ্ণা রায় ও অভিজিত গুহ পরিচালিত ‘জয় কালী কলকাত্তাওয়ালি’-র অংশ হয়েছেন নুসরাত। এদিন লাল সালোয়ার কামিজ আর সোনালি দুপাট্টায় দেখা মিলল ঈশানের মা্ম্মার। নুসরাতের এই কামব্যাক নিয়ে বেজায় এক্সাইটেড তার টিমও। রেড ভেলভেট কেক কেটে এই কামব্যাক সেলিব্রেট করতে দেখা গেল নুসরাতকে। ভ্যানিটির ভিতরে বসেই কেক কাটলেন নায়িকা। গত বছর অক্টোবরে ‘স্বস্তিক সংকেত’ ছবির শুটিং সেরেছিলেন নুসরাত।
দরিদ্র পরিবার থেকে উঠে আসা অটো ড্রাইভার জিতলেন ১২ কোটি রূপির লটারি
সুদানে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ, রুখে দাঁড়ানোর আহ্বান জনগণকে
এরপর বহু বিজ্ঞাপনী শুট সেরেছেন নায়িকা। কিন্তু ছবির শুটিংয়ে দেখা যায়নি। বক্স অফিসে নুসরাতের শেষ রিলিজ ছিল গত ফেব্রুয়ারির ‘ডিকশনারি’। সেই ছবির প্রিমিয়ারে যশ দাশগুপ্তর হাত ধরেই পৌঁছেছিলেন তিনি। গত বছর পূজায় মুক্তি পেয়েছিল যশ-নুসরাত অভিনীত ‘এসওএস কলকাতা’, সেই ছবির শুটিং চলাকালীনই প্রেম সম্পর্কে জড়ান দুজনে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



