রাসেল ডমিঙ্গোর দায়িত্ব কমিয়ে দিয়েছে বিসিবি। এখন থেকে তিনি শুধুমাত্র টেস্ট এবং ওয়ানডে দলের কোচের দায়িত্ব পালন করবেন। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য নতুন কোচিং প্যানেল বেছে নিয়েছে বিসিবি। বোর্ডের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন ডমিঙ্গো।
তবে টি- টোয়েন্টির দায়িত্ব হারালেও অন্য একটা দায়িত্ব বেড়েছে ডমিঙ্গোর। এখন থেকে তিনি ঘরোয়া ক্রিকেটও কিছুটা নজর দেবেন। জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তাদের ফর্মজনিত সমস্যা ও টেকনিক্যাল বিষয়গুলোর সমাধানে আসবেন, সেদিকেও তিনি মনোযোগ দেবেন। সেই কারণেই দেশের ঘরোয়া ক্রিকেট এখন থেকে নিয়মিত তিনি অনুসরণ করবেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সোমবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



