শ্রমিক ধর্মঘটে মৌলভীবাজারের ৯২টি চা বাগানে প্রতিদিন প্রায় ১৪ কোটি ৭২ লাখ টাকার লোকসান হচ্ছে। জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ও ইন্দানগর চা বাগান ম্যানেজার মোঃ লোকমান চৌধুরী রোববার জানান, উত্তরভাগ চা বাগানে প্রতিদিন ৩০/৩৫ হাজার কেজি কাচা চা উত্তোলন করে শ্রমিকেরা। এই কাচা চা রিফাইন করে পান করার উপযোগী হিসেবে প্রতিদিন ৮ হাজার কেজি চা ফ্যাক্টরি থেকে বের করা হয়। এতে তাদের ফ্যাক্টরি থেকে কেজি প্রতি ২০০ টাকায় বিক্রি করে প্রতিদিন প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার চা বিক্রি করা হয়। চা শ্রমিকদের ধর্মঘটের কারণে ওই বিশাল টাকার বিরাট অংশ থেকে বঞ্চিত হচ্ছে কোম্পানি। সংশ্লিষ্ট বাগান ব্যবস্থাপকদের মতে জেলার ৯২ টি চা বাগানে এই হিসেবে প্রতিদিন ১৪ কোটি ৭২ লাখ টাকার লোকসান হচ্ছে। সব মিলিয়ে গেল ৯ দিনের কর্ম বিরতিতে লোকসান হচ্ছে ১৩২ কোটি ৪৮ লাখ টাকা।
এদিকে, চা শ্রমিকরা আবার ধর্মঘটের ডাক দিয়েছে। শনিবার চা শ্রমিক নেতাদের উপস্থিতিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাজনৈতিক নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনসহ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কর্মবিরতি প্রত্যাহার করতে নতুন মজুরীসহ দিক নির্দেশনা দেয়া হয়।
এতে শ্রমিক নেতারা মেনে নিয়ে ধর্মঘট প্রত্যাহার করেন। পরে সন্ধ্যায় আরেক গ্রুপের একাংশরা দৈনিক মজুরি ৩শ টাকা ছাড়া ধর্মঘট প্রত্যাহার করবেনা বলে আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারী দিলে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে উঠে। রোববার দুপুরে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ চা বাগানে গেলে চা শ্রমিক বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি দুলাল বাকতি, সাধারণ সম্পাদক বিমল গরাই ও অর্থ সম্পাদক দিপক কৈরি জানান, ভয়-ভীতি দেখিয়ে আমাদের নেতাদের দৈনিক মজুরী ১৪৫ টাকা মানতে বাধ্য করা হয়েছে। তারা বলেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে যে আশ^াস দেয়া হয়েছে, সেগুলো আমাদের চা শ্রমিক কেন্দ্রিয় নেতারা কারো মাধ্যমে জেনেছেন। সরাসরি কোন বার্তা তারা পাননি। এজন্য তারা ফের আন্দোলনে নেমেছেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



