মোটরসাইকেল আরোহীদের হেলমেট ছাড়া ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শাবিপ্রবি প্রশাসন। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
তিনি বলেন, ‘মোটরসাইকেল আরোহীরা হেলমেট ছাড়াই ক্যাম্পাসে ঢুকে অবাধে চলাচল করে। নিরাপত্তার দিক বিবেচনা করে এ নির্দেশনা দেওয়া হয়েছে, এটি আগেও ছিল’।
প্রসঙ্গত, গত ১০ আগস্ট ক্যাম্পাসের বাইরে বন্ধুদদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান শাবিপ্রবির এক ছাত্রী। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও শাহপরাণ হলের পাশের ফটকে হেলমেট ছাড়া প্রবেশ নিষেধ বিষয়ক একটি ‘বিশেষ বিজ্ঞপ্তি’ টাঙিয়ে দেওয়া হয়েছে। এতে লেখা রয়েছে ‘হেলমেট ব্যাতিত মোটরসাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ’।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



