সিলেট জেলা ও মহানগর ছাত্রদল, সদর দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল, সিলেট পলিটেকনিক ছাত্রদল এর উদ্যোগে গতকাল ২১ আগষ্ট রবিবার বিকালে নগরীর দক্ষিণ সুরমা টেকনিক্যাল রোড়ে বিক্ষোভ মিছিল ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ হাবিবুর রহমান মিন্টু’র সভাপতিত্বে ও মহানগর ছাত্রদল নেতা রেকি আহমদ ও সাহিব আহমদ এর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদ হোসেন সুজন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাহেল আহমদ, মহানগর ছাত্রদল নেতা রেকি আহমদ, মহানগর ছাত্রদল নেতা সাহিব আহমদ সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য কুটন আহমদ সিলেট পলিটেকনিক ছাত্রদলের সাবেক আহবায়ক নাজমুল হাসান নিপু, ২নং বরইকান্দি ইউনিয়ন ছাত্রদল সভাপতি আমান আহমদ, সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতা নাছিম আহমদ, রাবেল আহমদ, মালেক আহমদ, জাবেদ আহমদ, জুবেদ আহমদ, মাসুম মিম, আব্দুল্লাহ, ইয়াসিন সরকার, রামীন হাসান, মেহেদী হৃদয়, রাব্বী মিয়া, ফারহান সরকার, সাহেদ আহমদ, শিফাত মিয়া, ২নং বরকইকান্দি ইউনিয়ন ছাত্রদলের সদস্য ইমন আহমদ, সাদিক আহমদ , প্রমুখ সহ সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



