সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রেলওয়ের রজ্জুপথ বা রোপওয়ে বাঙ্কারে গোদামের মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে।
শনিবার (২০ আগষ্ট) গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল রেলওয়ের বাঙ্কারের গোডাউনে হানা দেয়। ডাকাতরা গোদামের পাহারায় থাকা রেলওয়ের দুই নিরাপত্তা রক্ষিকর ওপর হামলা করে তাদের বেধে রেখে তামার তারসহ মূল্যবান মালামাল লুটপাট করে নেয়।
সশস্ত্র ডাকাতদের হামলায় আহত হয়েছেন গোডাউনে নিরাপত্তার দায়িত্বে থাকা রেলের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্য মোজাফফর আলী (২৬) ও নাজমুল হক (২০)। তাদের কুপিয়ে আহত করে গোডাউনে বেধে রেখে মালামাল লুটপাট করে পালিয়ে যায় ডাকাতরা। আহতরা সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, ভোলাগঞ্জের রেলওয়ের বাঙ্কারটিতে রেলের গুরুত্বপূর্ণ মালামাল রাখা হয়। গতরাতে ২৫/৩০ জনের সশস্ত্র ডাকাত দল নিরাপত্তার দায়িত্বে থাকা দুজন সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত পা বেধে ফলে। সরকারি সম্পত্তি রক্ষা করতে তারা বাধা দিলে ডাকাতরা তাদের কুপিয়ে জখম করে মালামাল লুট করে চলে যায়।
সিলেটের কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত ভট্টাচার্য বলেন, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে আসি। রোববার দুপুরেও তিনি ঘটনাস্থল থেকে জানান, আরিএনবি’র ২৪ সদস্য এখানে মোতায়েন রয়েছেন, এরপরও ডাকাতির ঘটনা ঘটলো কি করে? তবে লুন্ঠিত মালামালের মধ্যে অন্তত ৭০ কেজি ওজনের এক বান্ডেল তামার তার ছাড়াও কিছু বৈদ্যুতিক তার ফেলে রাখা অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
আরএনবি সিলেট রোপওয়ে বাংকারের ইনচার্জ এএসআই ইসরাফিল আহমদ বলেন, গোদামের পাহারায় থাকা দুই সদস্যকে আহত করে তাদের বেধে রেখে ডাকাতির ঘটনা ঘটে। রাত দেড়টা থেকে ২টার মধ্যে এ ঘটনাটি ঘটে। ডাকাতরা সীলগালা গোদামের তালা ভেঙে মূল্যবান জিনিসপত্র লুটপাট করে। তবে কি কি জিনিসপত্র ছিল, তা তিনি বলতে পারেন না।
রোপওয়ে বাংকারে আমরা আরএনবির ২৪ জন সদস্য কর্মরত আছেন। এতো সদস্য থাকার পরও ডাকাতির কারণ হিসেবে তিনি বলেন, আমরা দিনে ও রাতে শিফটে ৭ জন করে ডিউটিতে থাকি।রাতের ডিউটিতে সাতজন ছিলেন। এরমধ্যে ২ জন গোদামে, বাকিরা অন্যান্য স্থানে ছিলেন। রাত ২টায় ডাকাতির খবর জানতে পেরে তারা তৎপর হলেও তখন ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে বিজিবি, রেলওয়ে কর্মকর্তারা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



