বিয়ের নিয়ে মেয়েদের মনে নানা সংশয় এবং প্রশ্ন দেখা দিতে পারে। বিশেষ করে বিয়ের পরের জীবন কেমন হতে পারে। এসব প্রশ্নের জবাবও খোঁজা শুরু হয়ে যায় বিয়ের আগে।
মেয়েদের মধ্যে বিয়ে নিয়ে সবচেয়ে বেশি সংশয় কাজ করে। এর সবচেয়ে বড় কারণ, বিয়ের পরে মেয়েদেরকে নতুন বাড়িতে যেতে হয়। তাই বিয়ের আগে মেয়েরা ইন্টারনেটে নানা বিষয়ে জবাব খুঁজতে থাকেন। তারা সবেচেয়ে বেশি কোনো কোনো বিষয়ে সন্ধান চালান।
চলুন তবে জেনে নেয়া যাক মেয়েরা বিয়ের আগে ইন্টারনেটে যা খোঁজেন সে সম্পর্কে-
>>> বিয়ের আগে মেয়েরা নিজেদের সাজপোশাকের বিষয়ে নজর দেন। সেই কারণে বিভিন্ন রূপচর্চার পরামর্শ দেওয়ার ওয়েবসাইটগুলোতে তারা ঘোরাফেরা করেন। তাছাড়া অনলাইন কেনাকাটার মাধ্যমগুলোতেও অনেকের আনাগোনা বাড়ে।
>>> অনেক মেয়ের ক্ষেত্রে দেখা যায়, তারা বিয়ের আগে নতুন রেসিপি শেখার চেষ্টা করেন। নতুন জায়গায় গিয়ে রান্নার দায়িত্ব সামলাতে হতে পারে বলে তারা সে বিষয় নিয়ে আগে থেকেই জানার চেষ্টা শুরু করে দেন।
>>> মধুচন্দ্রিমায় কোথায় বেড়াতে যাবেন, সে বিষয়ে ভাবতে শুরু করেন কিছু মেয়েরা। শুধু তাই নয়, এজন্য জায়গাগুলোর সন্ধানও চালান। তাই দেখা গেছে, বিয়ের আগে বিভিন্ন ট্রাভেল ওয়েবসাইটে তাদের যাওয়া-আসা বাড়ে।
>>> অনেক বাড়িতেই দেখা যায়, বিয়ের এক বছর পর পর্যন্ত মেয়েরা চুল কাটতে পারেন না। তাই বিয়ের আগে অনেক মেয়েই চুল কাটিয়ে নেন। সে বিষয়ে খোঁজ নেয়ার প্রবণতাও বাড়ে। তাছাড়া বাড়িতে লম্বা চুলের যত্নের বিষয়ে খোঁজখবর নেওয়ার প্রবণতাও দেখা যায়।
>>> এই সময়ে সুস্থ যৌনসম্পর্কের বিষয়েও অনেক মেয়ে ইন্টারনেটে খোঁজ নেন। বিশেষ করে যৌনস্বাস্থ্য বিষয়ক নানা বিষয়ের খোঁজ নেন তারা। তাছাড়া গর্ভ নিরোধকের ব্যবহার জানা, গর্ভ নিরোধক সংক্রান্ত বিষয়ে সচেতন হওয়ারও চেষ্টা করেন অনেকে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



