বাঙালি জাতির অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হয়। তবে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট দেশদ্রোহীদের বুলেটের ভয়াল আঘাতে শাহাদতবরণ করেন বঙ্গবন্ধু তার পরিবার। সেই শোকাবহ আগস্টকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী শোকজ্ঞাপন কর্মসূচির আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে নিয়ে তাদের অনুভূতি লিপিবদ্ধ করছেন নির্দিষ্ট ডায়েরিতে।
নিজের অনুভূতি জানতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোবারক হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। এতে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বিশ্বের বুকে জন্ম হয়েছে স্বাধীন বাংলাদেশের। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সেই স্বাধীন দেশেই কিছু বিপথগামী সেনা সদস্যের হাত প্রাণ যায় বঙ্গবন্ধু ও তার পরিবার অন্য সদস্যদের। যা বাঙ্গালী জাতির ইতিহাসে সবচেয়ে কালিমাময় অধ্যায়। জাতির পিতাকে হারানোর সেই শোককে শক্তিকে রূপান্তরিত করে অদম্য গতিতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পথে এগিয়ে যাক বাংলাদেশ সেই কমনা করছি।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিঊল ইসলাম বলেন, বাঙালি জাতির মহান কারিগর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কিছুসংখ্যক বিশ্বাসঘাতক কর্তৃক স্বপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই ঘৃণ্য হত্যাকান্ডের তীব্র নিন্দা প্রকাশ করছি এবং নিহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর শোকজ্ঞাপন করছি। বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের চর্চা করতে হবে। তার নীতি ও আর্র্দশকে ধারণ করতে হবে। তবেই আমরা শোষিতদের পক্ষে থাকতে পারবো। অন্যায়, অনাচার ও দূর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনই ছিলো বঙ্গবন্ধুর স্বপ্ন। সোনার বাংলাদেশ গড়তে হলে পরবর্তী প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর এসব আদর্শ আলোচনা করতে হবে। আমাদের শিক্ষার্থীরা যাতে বঙ্গবন্ধুকে নিয়ে চিন্তা ও তার আর্দশ ধারণ করতে পারে সেই প্রেক্ষিতের আমাদের এই উদ্যোগ নেয়া। আগামীর বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ হোক আমাদের মূল শক্তি ও প্রেরণা।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



